মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আজ আনা হচ্ছে আমজাদ হোসেনের মরদেহ

আজ আনা হচ্ছে আমজাদ হোসেনের মরদেহ

বিনোদন ডেস্কঃ প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ আজ শুক্রবার ব্যাংকক থেকে ঢাকা আনা হচ্ছে। চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী ও লেখক আমজাদ হোসেন গত শুক্রবার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আমজাদ হোসেনের মরদেহ আনার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের সব ধরনের প্রশাসনিক কাজ কয়েক দিন আগেই শেষ হয়েছিল। তবে মরদেহ দেশে আনার ব্যাপারে আর্থিক জটিলতা তৈরি হয়। সে জটিলতা কেটে যাওয়ায় আজ ঢাকায় আনা হচ্ছে তাঁর মরদেহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমজাদ হোসেনের চিকিৎসার জন্য ৪২ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। তবে বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসাবাদ খরচ হয়েছে আরও ৬১ লাখ টাকা। শেষ পর্যন্ত চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ আমজাদ হোসেনের মরদেহ বিনা খরচে দেশে নিয়ে আসবে বলে জানা গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com