রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শরণখোলায় মনিরুজ্জামান বাদলের ২৭তম শাহাদত বার্ষিকী পালিত

শরণখোলায় মনিরুজ্জামান বাদলের ২৭তম শাহাদত বার্ষিকী পালিত

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ২৭তম শাহাদত বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল কোরআন খানি, কালোব্যাজ ধারণ, শোক র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্মরণসভা, দোয়া ও এমিতদের মাঝে খাবার বিতরণ। সকাল ৯টায় শোক র‌্যালি শেষে শরণখোলা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে শায়িত মনিরুজ্জামান বাদলের সমাধীতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। বাগেরহাট জেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগ ও শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্ধের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সকাল ১০টায় ছাত্রলীগের আহ্বায়ক মোঃ হাসান মীরের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ মনিরুজ্জামান বাদলের রাজনৈতিক সহচর এম. সাইফুল ইসলাম খোকন। শরণখোলা উপজেলা কৃষকলীগের সভাপতি এম. ওয়াদুদ আকন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিলন, বাগেরহাট জেলা যুবলীগের সদস্য আজমল হোসেন মুক্তা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান স্বপন, শহীদ মনিরুজ্জামান বাদলের বাল্যবন্ধু উপজেলা জাতীয় পার্টির সভাপতি গাজী বদরুজ্জামান আবু, মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান উদ্দিন শুভ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯২ সালের ৯জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি চত্বরে ছাত্রলীগের সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চ থেকে ডেকে নিয়ে আততায়ীরা শামসুন্নাহার হলের সামনে মনিরুজ্জামান বাদলকে গুলি করে হত্যা করে। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com