রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে ব্রীজের ছাদ ধ্বসে দুই শ্রমিকের মৃত্যু! আহত-২

ঠাকুরগাঁওয়ে ব্রীজের ছাদ ধ্বসে দুই শ্রমিকের মৃত্যু! আহত-২

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি পুরাতন ব্রীজের ছাদ ভাঙ্গার সময় ছাদ ধ্বসে চাপা পড়ে ২ জন শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার দুপুরে হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বুজরুক-কাদোশুকা গ্রামের উপর থাকা পুরাতন ব্রীজে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি আমিরুজ্জামান।

নিহত শ্রমিকরা হলেন- উপজেলার আমগাঁও ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের সহবুলের পুত্র তরিকুল ইসলাম (২০) ও একই গ্রামের আঃ রউফের পুত্র তজিবুর রহমান (৪৫)। আহতরা হলেন-উপজেলার আমগাঁও ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের গুল মোহাম্মদের ছেলে আখের ও শাম মোহাম্মদের ছেলে জিয়াউর রহমান। ওসি আমিরুজ্জামান বলেন, পুরাতন ব্রীজের ছাদ ভাঙ্গার সময় শ্রমিকদের উপর ছাদ চাপা পড়লে তারা দুজন মারা যান। এ সময় আহত হন আরও ২জন। আহতদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হরিপুর উপজেলা এলজিডি অফিসার আঃ ছামাদ বলেন, হরিপুর উপজেলার বুজরুক বড়পুল এলাকায় পরিত্যক্ত একটি ব্রীজ মুকক্তার হোসেন নামে এক ঠিকাদার কে দোওয়া হয়েছে টেন্ডারের মাধ্যমে।আজ সেটি ভাঙতে গেলে এ দূর্ঘটনা ঘটে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com