রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আগৈলঝাড়ায় জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আগৈলঝাড়ায় জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতার ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ দিন পাকিস্তান কারাগারে কারাভোগের পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলার মাটিতে প্রত্যাবর্তন করেছিলেন। দলীয় হাজারো নেতা কর্মীদের সমন্বয়ে বর্নাঢ্য শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় উপজেলা চেয়ারম্যান গেলাম মোর্তুজা খান, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সহ-সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জাকির পাইক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ দলের নেতৃবৃন্দ ও মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com