রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু!

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু!

স্বপন দাস, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কের চন্দনচহট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় হাবিবুল্লাহ্ (৬) নামের এক শিশু ও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় মাহিন্দ্র ট্রলীর ধাক্কায় আব্দুল আওয়াল (৩২) নামে আরেক মোটরসাইকেল আরোহির মর্মাত্মিক মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১১ টা ও ১২ টা সময় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল ও সদর থানা পুলিশ। হাবিবুল্লাহ রাণীশংকৈল উপজেলার চন্দনচহট গ্রামের তৈয়ব আলীর ছেলে ও আব্দুল আওয়াল হরিপুর উপজেলার গেদুরা মুন্নাটলী এলাকার আওয়ামীলীগ নেতা সৈকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, রাস্তা পারাপার হওয়ার সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাস শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। শিশুটির পিতা তৈয়ব আলী একমাত্র ছেলে হাবিবুল্লাহ্কে বাড়ীতে একা রেখে স্ত্রীসহ মৃত মামাকে দেখার জন্য যায়।

এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের শিবগঞ্জ এলাকায় স্ত্রীকে নিয়ে শহরে যাওয়ার পথে বিপরীত মূখী একটি মাহিন্দ্র ট্রলীর ধাক্কায় আব্দুল আওয়াল নামে এক মোটরসাইকেল আরোহী মারা যায় ও তার স্ত্রী গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com