রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ডিমলায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় সমাহীত

ডিমলায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় সমাহীত

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলা সদর ইউনিয়নের রাজবাড়ী পাড়ায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (ডাশা) আর নেই। ১২ জানুয়ারী শনিবার ভোর রাত তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মরহুম বেশ কিছুদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। আজ শনিবার বাদ জোহর ডিমলা উপজেলা পরিষদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।নামাজে জানাজার পূর্বে বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, ওসি তদন্ত সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, জাতীয় সমাজতান্ত্রীক দলের নীলফামারী জেলা সভাপতি অধ্যক্ষ আজিজুল ইসলাম, সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিজুল ইসলাম, প্রমুখ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নীলফামারী-১ সাংসদ বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রমুখ। পরে বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ডাশার মরদেহ তার গ্রামের বাড়ীর পারিবারিক গোরস্থানে নিয়ে সমাহিত করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com