বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সেরা কণ্ঠ বিজয়ী সুনামগঞ্জের ঐশী ও ঢাকার সুমনা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮

সঙ্গীত প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ‘ফিজআপ চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৭’ এর প্রতিযোগিতায় এবার যুগ্মভাবে বিজয়ী হয়েছেন সুনামগঞ্জের মেয়ে ঐশী এবং ঢাকার মেয়ে সুমনা। প্রথম রানারআপ হয়েছে তৃষা এবং ২য় রানারআপ নান্নু।

গত ছয় মাস ধরে সঙ্গীতের লড়াই শেষে ৩৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে সেরা ১০ এ উঠে আসে আদিবা, সুমনা, ফাতেমা, ঐশী, তারিক, তৃষা, অনিসা, তিন্নি, মৌমিতা, নান্নু, দোলা ও অপল। এদের নিয়েই গত ২১ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ৬টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চাওফ্রেয়া নদীর পাড়ে হোটেল চাত্রিয়ামে পর্দা উঠে ফিজ আপ চ্যানেল আই সেরা কন্ঠ ২০১৭-এর জমকালো গ্র্যান্ড ফিনালের।

ফাইনালে বিচারকের আসনে আসীন ছিলেন কুমার বিশ্বজিৎ, মিতালী মুখার্জি, সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com