সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের কৃষ্ণ বিগ্রহসহ সোনা-রূপা চুরি!

ঠাকুরগাঁওয়ে শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের কৃষ্ণ বিগ্রহসহ সোনা-রূপা চুরি!

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি‍ঃ রাতের আঁধারে ঠাকুরগাঁও শহরের সবচেয়ে পুরনো মন্দির শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের অষ্টধাতুর কৃষ্ণ মুর্তি সহ মন্দিরে রক্ষিত সোনা ও রূপা চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য এক লক্ষ টাকা।

মঙ্গলবার ভোর রাতে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মন্দিরের সেবাইত সাধন চন্দ্র জানান, প্রতিদিনের ন্যায় রাতে মন্দিরের পুজা-অর্চনা করে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি মন্দিরের গেটের তালা ভাঙ্গা।ভিতরে গিয়ে দেখা যায় কৃষ্ণমুর্তি ও মন্দিরে রক্ষিত ভক্তদের মানতের সোনা-রূপাগুলো নেই। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা করে নিয়ে যায়।

মন্দিরে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি আশিকুর রহমান জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ যায়। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com