সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি
স্পট-লাইট

দ্রুত রায় কার্যকরের দাবি নুসরাতের বাবার

ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামির ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তার বাবা এ কে এম মুসা। পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।আজ বৃহস্পতিবার

বিস্তারিত...

যে কারণে মোস্তাফিজকে ৩০ লাখ টাকা দেবে বিসিবি

বেতন বাড়ানোসহ সাকিব-তামিমরা যে ১৩টি দাবি করেছেন তার মধ্য থেকে ১০টি দাবি মেনে নিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের দাবি মেনে নেয়ায় সাকিব-তামিমরা মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন। এর আগে

বিস্তারিত...

‘আমাকে ডিভোর্স দিয়ে সে যদি মিডিয়াতে ভালো থাকে, থাকুক’

বিনোদন ডেস্ক: অভিনেতা সিদ্দিকুর রহমানকে ডিভোর্স দিয়েছেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম। গত শনিবার (১৯ অক্টোবর) ডিভোর্স পেপারে স্বাক্ষর করেন মিম। ২৩ অক্টোবর ডিভোর্স লেটার সিদ্দিকের হাতে পৌঁছাবে বলে জানান তিনি। সিদ্দিক বলেন,

বিস্তারিত...

নীলফামারী সদর উপজেলা আ. লীগের সম্মেলন: আবুজার সভাপতি ওয়াদুদ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: ১৩ বছর পর নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার(২০ অক্টোবর) সম্মেলনের দ্বিতীয় পর্বের সন্ধ্যায় সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবুজার রহমান সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মাহফুজার রহমান শাহ্। নবীন ও প্রবীনের সমন্বয়ে গঠিত ৬৭ সদস্যের ওই কমিটিকে স্বাগত জানিয়েছেন নেতাকর্মীরা। সম্মেলনের প্রথম পর্বে সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এরপর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাবেক সংসদ সদস্য মো. জোনাব আলী, সংরক্ষিত নারী সংসদ সদস্য রাবেয়া আলীম। সভা পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান। এসময় প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন,‘রাজনীতির মূল কথা হলো মানুষের জন্য, মানুষের কল্যাণে, দেশের জন্য এবং দেশের কল্যাণে কাজ করা।’ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘ক্ষুধা, দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক ও উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও মুজিব সৈনিকদের নিরলসভাবে কাজ করতে হবে। শেখ হাসিনা দেশের ৬৪ জেলায় শিল্পনগরী গড়ার মধ্যদিয়ে শিক্ষিত অশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য পরিকল্পনা গ্রহন করেছেন।’ সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন,‘আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ঢুকেছে। সে অনুপ্রবেশকারীরা দলটাকে বিক্রি করছে, দলকে ব্যবহার করে তারা নিজেরা লাভবান হচ্ছে। এসব অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নেত্রী আজ সোচ্ছার হয়েছেন। তাদের ব্যাপারে আমাদেরকেও সতর্ক থাকতে হবে।’ দলীয় নেতাকর্মীদের উদেদ্দেশ্যে তিনি বলেন,‘আপনাদের জন্য আওয়ামী লীগ টিকে আছে। আপনাদের জন্য আওয়ামী লীগ দিন দিন শক্তিশালী হচ্ছে, ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। এধারা অব্যাহত থাকলে একদিন প্রতিটি ঘরে ঘরে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত হবে।’ বিকাল চারটার দিকে একই স্থানে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আবুজার রহমানকে সভাপতি, ওয়াদুদ রহমানকে সাধারণ সম্মাদক করে ৬৭ সদস্যের সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ৭ মে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আলিমুদ্দিন বসুনিয়া সভাপতি ও আবুজার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জেলার এক সময়ের মডেল ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্থান করে নিলেন মূল দলে সদর উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটিতে সাধারণ সম্পাক নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান। তিনি ১৯৯৭ সালে জেলা ছাত্র লীগের আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়ে ছাত্র রাজনীতিতে সক্রিয় হন। এর পর ১৯৯৯ সালে নীলফামারী সরকারি কলেজ ছাত্র সংসদে (নিকসু) এজিএস নির্বাচিত হন। বলিষ্ঠ নেতেৃত্বে ২০০২ সালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ওই পদে দায়িত্ব পালন করেন ২০১০ সাল পর্যন্ত। তার নেতৃত্বে সেবামূলক কাজে সারা দেশে অনেক সুনাম অর্জন করে জেলা ছাত্রলীগ। সংঘাতের অধ্যায় পাল্টিয়ে ছাত্র রাজনীতিকে সেবায় রূপান্তরে কারণে ওই সময়টাকে জেলা ছাত্রলীগের স্বর্ণযুগ বলে আখ্যায়িত করেন অনেকে। এমন কর্মকান্ডে নীলফামারী জেলা মডেল ছাত্রলীগ হিসেবে বিবেচিত হয় সারা দেশে। ২০১০ সালে ছাত্র রাজনীতি পর মূল দল বা অন্য কোন অঙ্গ সংগঠনের নেতৃতে না এসে ভিশন ২০২১ নামের একটি সেচ্ছা সেবী সংগঠনের নেতৃত্ব দেন সাবেক ওই ছাত্র নেতা। বঙ্গবন্ধুর আদর্শে গঠিত সংগঠনটির নেতৃত্বেও অনেক সুনাম কুড়িয়েছেন। ওই সংগঠনের নেতৃত্বে গোটা জেলায় তৈরী হয়েছে ৫৮ হাজার ক্ষুদে কবি। জেলা শহরকে নান্দনিক রূপ দিতে সংগঠনের উদ্যোগে বিভিন্ন দেওয়ালে আঁকা হয়েছে রবীন্দ্র নাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধুসহ বিভিন্ন গুণী জনের ছবি। সাথে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য। ওই সংগঠনের মাধ্যমে যুবশক্তিকে সেবার কাজে নিয়োজিত করে গোটা জেলায় সুনাম কুড়িয়েছেন তিনি। এবারে সেই ছাত্রনেতা অপর দুই প্রার্থীকে টপকিয়ে স্থান করে নিয়েছেন মূল দলে। নির্বাচিত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিস্তারিত...

‘যারা আমাকে সম্রাট বানিয়েছেন তারা আজ কোথায়?’

ভিশন বাংলা ডেস্ক: ঢাকায় ক্লাব ব্যবসার আড়ালে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের হেফাজতে নেওয়া হয়। এর

বিস্তারিত...

বিজিবির হাতে আটক সেই ভারতীয় জেলেকে কারাগারে প্রেরণ

ভিশন বাংলা ডেস্ক: রাজশাহীর চারঘাট সীমান্তে আটক ভারতীয় জেলে প্রণব মণ্ডলের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ও মা ইলিশ ধরার অপরাধে মামলা দায়ের করেছে বিজিবি। শুক্রবার বিজিবির ক্যাম্পের হাবিলদার হুমায়ুন কবীর বাদী

বিস্তারিত...

তুহিন হত্যাকাণ্ড: ভয়ানক বর্ণনা বাবা-চাচার

নিজস্ব প্রতিবেদক: মধ্য যুগের বর্বরতাকেও অনেকটা ম্লান করে দিয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলার শিশু তুহিন হত্যাকাণ্ড। নৃশংস এ হত্যার ঘটনায় গ্রেফতার তুহিনের বাবা আবদুল বাছির (৪০), চাচা নাসির মিয়া (৩৪) ও

বিস্তারিত...

নিখোঁজের পরদিন সুন্দরবন থেকে ট্রলার মালিকের মরদেহ উদ্ধার

মাসুম বিল্লাহ, শরণখোলা, বাগেরহাট: বাগেরহাটের পূর্ব-সুন্দরবন বিভাগের গুলিশাখালী টহল ফাঁড়ি এলাকার ভোলা নদীতে নিখোঁজ মনোয়ার হাওলাদারের(৪৫) মরদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। মঙ্গলবার সকালে ভোলা নদীর হাড়ির টিলা খালের মোহনা থেকে

বিস্তারিত...

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র জন্মবার্ষিকী: মোংলার মিঠাখালীতে নানা আয়োজন

মাসুম বিল্লাহ, শরণখোলা, বাগেরহাট: আজ ১৬ অক্টোবর তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৩তম জন্মবার্ষিকী। বাংলাদেশের কবিতায় অবিস্মরণীয় এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি-স্বীকৃতি। ১৯৯১

বিস্তারিত...

পদত্যাগ করলেন নেপালের অধিনায়ক পরশ খাড়কা

ক্রীড়া ডেস্ক: নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন নেপাল ক্রিকেট দলের অধিনায়ক পরশ খাড়কা। তিন বছর পর গত সোমবার পুনরায় আইসিসির সহকারী সদস্যপদ ফিরে পায় নেপাল। তবে সেই আনন্দক্ষণের ২৪ ঘণ্টা পার হওয়ার

বিস্তারিত...

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com