সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘পদ্মাবত’-এর বিরুদ্ধে ভারতে জ্বালাও পোড়াও

‘পদ্মাবত’-এর বিরুদ্ধে ভারতে জ্বালাও পোড়াও

ভারতে ৭০০ বছর আগেকার চিতোরের রানি পদ্মিনীর জীবন নিয়ে তৈরি বিতর্কিত বলিউড ছবি ‘পদ্মাবতে’র মুক্তির আগের দিন রাজপুত কার্নি সেনা-সহ বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে দেশের নানা প্রান্তে তুমুল বিক্ষোভ দেখাচ্ছে।

বহু জায়গায় রাস্তা অবরোধ করা হয়েছে ও অনেক গাড়িঘোড়া জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর চালানো হয়েছে গুজরাটের নানা মাল্টিপ্লেক্সেও।

এই সব দাঙ্গাহাঙ্গামা শুরু হয়ে গেছে মঙ্গলবার রাত থেকেই।

এই পটভূমিতে গুজরাট, হরিয়ানা ও রাজস্থানে সিনেমা হল মালিকরা নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের মালিকানাধীন হলগুলোতে পদ্মাবত দেখানোর ঝুঁকি নেবেন না।

এর আগে এই তিন রাজ্যই ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল।

এদিকে রাজস্থানের যে চিতোর গড় ছিল রানি পদ্মিনীর প্রাসাদ, সেই দুর্গটি কার্নি সেনার হামলার ভয়ে বুধবার বন্ধ রাখা হয়েছে।

ওই দুর্গের শত শত বছরের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার কোনও কারণে চিতোর গড় বন্ধ রাখা হল।

এদিকে বিক্ষোভকারীরা বুধবার দুপুর থেকেই দিল্লি-জয়পুর জাতীয় সড়ক অবরোধ করা শুরু করে।

দিল্লি-আজমির জাতীয় সড়কেও জড়ো হয়ে কার্নি সেনার সদস্যরা টায়ার জ্বালাতে শুরু করে।

এর আগে মঙ্গলবার রাতে গুজরাটের বিভিন্ন মাল্টিপ্লেক্সে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

পদ্মাবতের বিরোধীরা অন্তত ৫০টি গাড়ি ও টু-হুইলারে আগুন ধরিয়ে দেন, অনেক দোকানের কাঁচ ভেঙে দেওয়া হয়।

এর মধ্যে মুম্বাইতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জনা তিরিশেক কার্নি সেনা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গুজরাটের প্রধান শহর আহমেদাবাদেও আটক হয়েছেন অন্তত ৪৪জন।

তবে এর পরও কার্নি সেনার প্রধান লোকেন্দ্র কালভি জানিয়েছেন, “অনেক ২৫শে জানুয়ারি আসবে যাবে – কিন্তু কিছুতেই আমরা এই ধরনের অবমাননাকর একটি ফিল্মের প্রদর্শন হতে দেব না।”

এর আগে ভারতের সুপ্রিম কোর্ট গত সপ্তাহে নির্দেশ দিয়েছিল, আইন-শৃঙ্খলা রক্ষার দোহাই দিয়ে কোনও রাজ্য আলাদাভাবে এই ছবি নিষিদ্ধ করতে পারবে না এবং ২৫শে জানুয়ারি সারা দেশে এক সঙ্গেই ছবিটি মুক্তি পাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com