মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি গুলজার, মহাসচিব খোকন

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি গুলজার, মহাসচিব খোকন

বিনোদন ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব পদে বদিউল আলম খোকন পুনর্নির্বাচিত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টায় এ নির্বাচন কমিশনের প্রধান কমিশনার আবদুল লতিফ বাচ্চু ফল ঘোষণা করেন।

৩৬২ ভোটের মধ্যে ২৯২টি বৈধ ভোট পড়েছে। এর মধ্যে সভাপতি পদে গুলজার পেয়েছেন ১৮৩ ভোট, তার নিকটতম প্রার্থী বাদল খন্দকার পেয়েছেন ১০৯টি ভোট। নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মনি, আবুল খায়ের বুলবুল, ইলিয়াস ভূঁইয়া।শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে চলচ্চিত্রের আঁতুর ঘর এফডিসিতে। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল লতিফ বাচ্চু।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com