মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এখন প্রেম করছি; বিয়ের অনেক দেরি : আলিয়া ভাট

এখন প্রেম করছি; বিয়ের অনেক দেরি : আলিয়া ভাট

বিনোদন ডেস্কঃ বলিউডে অনেকদিন ধরেই রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে আলোচনা চলে আসছে। গত বছর সোনম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের পর অনেকেই আলিয়াকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছেন। বহু দিন তা হাসি মুখে সামলালেও সম্প্রতি এই প্রশ্নে রেগে গেলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাত্কারে বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, ‘আমি জানি না সবাই সব সময় কেন আমার বিয়ে নিয়ে প্রশ্ন করে! অবশ্য ভেবে দেখেছি এটা একটা সাধারণ প্রশ্ন। আর আমার উত্তরও সব সময় একই হবে। আমি এখন সম্পর্ক করছি, তার মানে এটা নয় যে এখনই বিয়ে করব।’

আলিয়া জানিয়েছেন, আপাতত কাজ নিয়ে ব্যস্ত তিনি। প্রেম বিষয়ক সম্পর্ক নিশ্চয়ই রয়েছে। কিন্তু বিয়ের কথা ভাবার সময় এখনও আসেনি। রণবীরের পরিবারের সঙ্গেও আলিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক। ঋষি কাপুর এবং নীতু কাপুরও তাকে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় কাপুর পরিবারের সঙ্গে আলিয়ার ছবিও ভাইরাল হয়েছিল। এসবের পরেও এখনই বিয়ের কথা ভাবতে নারাজ সুন্দরী এই নায়িকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com