মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এবারের ইত্যাদি কুয়াকাটায়

এবারের ইত্যাদি কুয়াকাটায়

নিউজ ডেস্কঃ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে পটুয়াখালী জেলার কুয়াকাটায়। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উভয়ই দেখা যায়। পেছনে সমুদ্র, দুই পাশে অর্ধশতাধিক মাছ ধরার নৌকা আর মাঝখানে ইত্যাদির সেট। সাগরকন্যা কুয়াকাটার প্রাকৃতিক রূপ ও সাগরের ঢেউ তুলে ধরতে এবারের অনুষ্ঠানটি দিনে ও রাতে দুই সময়েই ধারণ করা হয়েছে। গোধূলি থেকে শুরু হয়ে রাত পর্যন্ত শুটিং হয়েছে। আশপাশে তেমন জনবসতি না থাকলেও অনুষ্ঠান শুরুর আগেই কানায় কানায় ভরে যায় দর্শক। আমন্ত্রিত দর্শক ছাড়াও অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করে। ২৯ মার্চ রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একসঙ্গে প্রচারিত হবে পর্বটি। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন। পরিবেশনায় কেয়া কসমেটিকস লিমিটেড।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com