মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
অভিনেত্রী নুসরতকে নিয়ে অশ্লীল পোস্ট, যুবক গ্রেপ্তার

অভিনেত্রী নুসরতকে নিয়ে অশ্লীল পোস্ট, যুবক গ্রেপ্তার

বিনোদন ডেস্কঃ তৃণমূল প্রার্থী হিসেবে নুসরত ও মিমির নাম ঘোষণা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুলকালাম। এবার নুসরতের আপত্তিকর ছবি পোস্ট করায় গ্রেপ্তার হলো যুবক।

সামনেই লোকসভা ভোট। রাজনীতির বাজার এখন গরম। কে কাকে কতটা পেছনে ফেলে এগিয়ে যেতে পারে সেটাই দেখার।

মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার প্রার্থী ঘোষণার পরই হইচই শুরু হয়ে গিয়েছিল। হওয়ারই তো কারণ কেননা এবার যারা প্রার্থী হয়েছেন তারা সেলিব্রিটি। কোনো সাধারণ মানুষ নন বা কোনো রাজনৈতিক ব্যক্তি নন। তারা হলেন- টলিউডের অভিনেত্রী। সকলের চোখ তাদের ওপরেই।

এই নাম ঘোষণা পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু তার পরেই সোশ‍্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় তাদেরকে নিয়ে ট্রোল। কেননা তারা অভিনেত্রী আর রাজনীতির ব‍্যাপারে কি জানে। এর আগেও যখন দেবকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় তখন ও দেবকে নিয়ে ট্রোল শুরু হয়ে যায়। এবং এখনো পর্যন্ত তার রেশ কাটেনি।

এবার আসি আসল কথায়, মিমি হলেন- যাদবপুরের তৃণমূলের প্রার্থী আর এদিকে নুসরত হলেন বসিরহাটের প্রার্থী। আর এই ভোটে তাদেরকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্রোলিংতো সবারই হয়, বিশেষ করে সেলিব্রিটিদের। কিন্তু অশ্লীল পোস্ট কোনো দিনেও করা উচিত নয়। দু’জন যুবক নুসরতকে নিয়ে কিছু অশ্লীল পোস্ট করেন। আর এটা দেখতে পান এক তৃণমূলের নেতা। সে পুলিশের কাছে ওই যুবকের নামে মামলা করেন। পরে পুলিশ যুবককে গ্রেপ্তার করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com