মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
৯০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়!

৯০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়!

বিনোদন ডেস্কঃ গায়ে আগুন লাগিয়ে ব়্যাম্পে হেঁটে সকলকে চমকে দিয়েছিলেন অক্ষয় কুমার। ‘দা এন্ড’ নামের একটি ওয়েব সিরিজ়ের প্রোমোশনের জন্যই এই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। তবে জানেন কী, ওয়েব সিরিজটি করতে অক্ষয় ৯০ কোটি রুপি পারশ্রমিক নিচ্ছেন অক্ষয়!

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, বলিউডের ‘খিলাড়ি’ তাঁর ওয়েব অভিষেক ‘দা এন্ড’-র জন্য ৯০ কোটি টাকা পারশ্রমিক নিচ্ছেন। এদিকে বলিউডের প্রোজেক্টের সঙ্গে যাতে ‘দা এন্ড’-র ডেটের সমস্যা না হয়, তাই অক্ষয় প্রায় একমাস শুধুমাত্র ওয়েব সিরিজটির প্রথম সিজনের শুটিং করবেন। জানা যাচ্ছে, ২০২১ পর্যন্ত মোট তিনটা সিজনে আসবে এই সিরিজটি।

অক্ষয় কুমারের ‘কেশরী’ মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে। যে ভাবে ছবিটি এগোচ্ছে, তাতে অনেকের রেকর্ড ভাঙতে পারে বলে মনে করছে অনেকেই। এখনও পর্যন্ত প্রথম দুদিনে ছবিটি প্রায় ৩৮ কোটি টাকার ব্যবসা করেছে।

১৮৯৭ সালে দশ হাজার আফগানের বিরুদ্ধে নিজেদের অধিকারের জন্য লড়াই করেছিল একুশ জন শিখের একটি দল। সেই ঘটনার উপর ভিত্তি করেই অনুরাগ সিং বানিয়েছেন এই ছবিটি। অক্ষয়ের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন পরিনীতি চোপড়াও।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com