মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গান গাইলেন শামীম জামান নাঁচলেন আ খ ম হাসান

গান গাইলেন শামীম জামান নাঁচলেন আ খ ম হাসান

‍বিনোদন ডেস্কঃ শামীম জামান ও আ খ ম হাসান দুই বন্ধু। অভিনেতা হিসেবে দুই জনই জনপ্রিয়। তবে এই দুই বন্ধুর মধ্যে শামীম জামান অভিনয়ের পাশাপাশি নির্দেশনাতেও নিয়মিত তিনি। ৯০ দশকের শুরুর দিকে শামীম জামান ও আ খ ম হাসানের বন্ধুত্বের শুরু।সেই থেকে আজ পর্যন্ত তাদের বন্ধুত্বে কোনরকম ফাটল ধরেনি। দীর্ঘদিনের পথচলায় তারা একসঙ্গে অনেক নাটকেও অভিনয় করেছেন। সেসব নাটক শুধু দর্শকপ্রিয়ই হয়নি, আলোচিতও হয়েছে।

তারই ধারাবাহিকতায় এবার অভিনেতা ও নির্মাতা শামীম জামানের নির্দেশনায় পহেলা বৈশাখের জন্য নির্মিত ‘নসিমন সুন্দরী’ শিরোনামের নাটকে শামীম জামানের গানে নাঁচলেন আখম হাসান। রুহুল আমিন পথিক এর রচনায় অভিনয়ের পাশাপাশি নাটকটির চিএনাট্য ও পরিচালনা করেছেন শামীম জামান নিজেই।নাটকের গল্পে দেখা যাবে শামীম জামান ও আখম হাসান দুই ভাই। এই দুই ভাইকে কেন্দ্র করেই নাটকের গল্পটি এগিয়ে যাবে। পহেলা বৈশাখ উপলক্ষ্য আগামীকাল ১৩ এপ্রিল রাত ১০টায় এশিয়ান টিভিতে নাটকটি প্রচার হবে। এছাড়াও দেখা যাবে সারাত ইউটিউব চ্যানেলে।নাটকটি প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘নসিমন সুন্দরী নিয়ে আমি অনেক আশাবাদী। আমার বিশ্বাস নসিমন সুন্দরী দর্শকের মনের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। কারণ এই নাটকের গল্পে অনেক ভিন্নতা আছে। আর যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com