মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গুরুতর অসুস্থ সুবীর নন্দী

গুরুতর অসুস্থ সুবীর নন্দী

বিনোদন ডেস্কঃ জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সুবীর নন্দীর কন্যা ফাল্গুনী নন্দী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে একটু ভালো আছেন তার বাবা। দুশ্চিন্তার কিছু নেই।

ফাল্গুনী সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন। হাসপাতালে দর্শনার্থীদের ভীড় না করতে চিকিৎসকরা নির্দেশনা দিয়েছেন বলেও জানিয়েছেন ফাল্গনী।

সুবীর নন্দীর আত্মীয়া অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের মা তৃপ্তি কর জানিয়েছেন, পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়েছে।

সুবীর নন্দী দীর্ঘ ৪০ বছর গান করছেন। ক্যারিয়ারে তিনি প্রায় আড়াই হাজারেরও বেশি গান গেছেন।

চলচ্চিত্রে প্লেব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আর চলতি বছরে একুশে পদকে ভূষিত হয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com