মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মুক্তি বহুল প্রতীক্ষিত পাচ্ছে ‘দ্য ডিরেক্টর’

মুক্তি বহুল প্রতীক্ষিত পাচ্ছে ‘দ্য ডিরেক্টর’

বিনোদন ডেস্কঃ আসন্ন ঈদে সিনেমা মুক্তির তালিকায় রয়েছে কামরুজ্জামান কামুর আলোচিত চলচ্চিত্র ‘দ্য ডিরেক্টর’। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়য় করেছেন মোশাররফ করিম, মারজুক রাসেল ও পপি। সিনেমা মুক্তি মানেই বড়পর্দা। তবে এই সিনেমাটি কোনো হলে মুক্তি পাবে না। ইউটিউবে মুক্তি দেওয়া হবে ‘দি ডিরেক্টর’।

ছবির কাহিনী গড়ে উঠেছে গ্রাম থেকে আসা এক যুবককে নিয়ে। চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন তার চোখে। এ স্বপ্ন পূরণের পথে আসে নানা ঘাত-প্রতিঘাত।

২০১৫ সালে এই সিনেমাটি সেন্সর পেলেও হল জটিলতার কারণে ইউটিউবে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পরিচালক কামরুজ্জামান কামু। তিনি বলেন, ‘সিনেমাটি কেন হল মালিকরা নিতে চাইছেন না আমি জানি না। কয়েক লাখ টাকা খরচ করতে হয় সিনেমা হলে মুক্তি দিতে গেলে। আবার সিনেমা হলের যে পরিবেশ তাতে সিনেমার পোস্টারে যে টাকা খরচ হয়, সেই টাকাই উঠে আসে না। এমনিতেই আমি চলচ্চিত্রটি নির্মাণ করে নিঃস্ব হয়ে গেছি। অনেকবছর এটি নিয়ে অপেক্ষা করেছি। এখন মনে হলো মুক্তি দেওয়া প্রয়োজন। তাই ইউটিউবে মুক্তি দিচ্ছি।’

২০১২ সালে সেন্সর বোর্ডে ছবিটি জমা দেওয়া হলেও বোর্ড সেন্সর প্রদান করতে চায়নি। পরে সাংস্কৃতিক কর্মীরা ছবির মুক্তির জন্য পথেও নামেন। অবশেষে ২০১৫ সালের ৮ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পায় `দ্য ডিরেক্টর`। ২০ সেকেন্ডের একটি ফুটেজ বাদ দিয়ে সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে এই ছবিটিকে।

সিনেমাতে আরো অভিনয় করেন মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com