সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

রাজধানীতে ২৬ কিশোর-যুবককে ভ্রাম্যমাণ আদালতের সাজা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা-মাণ্ডা এলাকায় অভিযান চালিয়ে ২৬ কিশোর-যুবককে গ্রেপ্তার করার পর ২৩ জনকে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছিনতাই ও মাদক সেবন-বিক্রিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকাল থেকে রাত দেড়টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান বলেন, তারা এলাকায় মাদক সেবন, ছিনতাই, মারামারি, চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। ওই এলাকার কিশোর-তরুণদের গ্যাং ‘ডেভিলস কিং’, ‘চান-যাদু’ ও ‘আগুন’ এর সঙ্গে জড়িত তারা।

গ্রেপ্তারদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। বাকি ২৩ জনের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দিয়ে পাঠানো হয়েছে কারাগারে।

গ্রেপ্তার তরুণদের অধিকাংশকে গাঁজা সেবনরত অবস্থায় ধরা হয় জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এলাকায় ইভটিজিং থেকে শুরু করে নানা ধরনের অপরাধের সাঙ্গে জড়িত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com