মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আসিফ আকবরের ‘গহীনের গান’ মুক্তি পাবে ডিসেম্বরে

আসিফ আকবরের ‘গহীনের গান’ মুক্তি পাবে ডিসেম্বরে

সবগুলো গান এককভাবে গাওয়া, সেই নয়টি গানের মেজাজের ওপর ভিত্তি করে লেখা হয়েছে চিত্রনাট্য আর তাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট সংগীতশিল্পী আসিফ আকবর। শুটিং ও সম্পাদনার পর আসিফ অভিনীত ‘গহীনের গান’ নামের পূর্ণ্যদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মটি এখন আছে সেন্সরবোর্ডে। বাংলাঢোল প্রযোজিত ছবিটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডিসেম্বরে।

গত সপ্তাহে এটি জমা দেয়া হয়েছে সেন্সর ছাড়পত্রের জন্য। পৌনে দুই ঘণ্টা ব্যাপ্তির ছবিটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সাদাত হোসাইন।

‘গহীনের গান’ নিয়ে আসিফ আকবর বলেন, ‘বাংলাঢোলের আন্তরিক প্রচেষ্টায় চলচ্চিত্রে অভিনয় করেছি। এটি গড়পরতা কোনো ছবি নয়। সেন্সরের পর ডিসেম্বরে মুক্তি পেলেই বোঝা যাবে এর ভিন্নতা। আমার বিশ্বাস, এটি সবার মন ছুয়ে যাবে।’

সাদাত হোসাইন বলেন, ‘এটি গানের ছবি, একইভাবে গল্পেরও। ছবিটিতে গান ও অভিনয় মিলিয়ে এক নতুন আসিফ আকবরকে আবিস্কার করবেন সবাই। আমার বিশ্বাস সেন্সরবোর্ড প্রশংসা কুড়োবে এটি’।

‘গহীনের গান’-এ আসিফের সাথে অভিনয় করেছেন হাসান ঈমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ। ছবির ৯টি গানের বেশির ভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুন মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ আর একটি লিখেছেন পরিচালক নিজে। ‘বন্ধু তোর খবর কি রে’ গানটির সুর করেছেন পল্লব স্যানাল ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com