মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
করোনাকালে শুটিং করলেন মিমি চক্রবর্তী

করোনাকালে শুটিং করলেন মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। দীর্ঘ লকডাউনের ফলে শুটিং-এ অংশ নেননি। সিনেমার শুটিং ফেলে দেশে ফেরেন এই নায়িকা ও সাংসদ। তার নির্বাচনী আসনের মানুষদের পাশে দাঁড়িয়েছেন।

করোনার সংক্রমণের জেরে মার্চ মাসের শেষে শুরু হয় লকডাউন।  এবার লকডাউন শিথিল হওয়ার পর আবারও শুটিংয়ে ফিরছেন মিমি। তার নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং করেছেন। তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই মিউজিক ভিডিও।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রবি ঠাকুরের ‘আমার পরান যাহা চায়’ গানটি নিজের গলায় গেয়েছেন মিমি। লকডাউন শিথিল হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। তাই অনুরাগীদের মনে আশা জাগাতে গানটি গেয়েছেন তিনি। রাজারহাট ও তার আশপাশের এলাকায় গানের শুট করেছেন অভিনেত্রী। সামাজিক দূরত্ব মেনেই হয়েছে শুটিং।

‘বাজি’,  ‘ড্রাকুলা স্যার’ নামে দুটি ছবি মিমির হাতে এখন রয়েছে। ‘বাজি’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন জিৎ ও মিমি। আর ‘ড্রাকুলা স্যার’ ছবির শুটিং শেষ করেছেন। কিন্তু লকডাউনের কারণে পিছিয়ে গিয়েছে মুক্তি। সাংসদ হওয়ার পর এটিই মিমির প্রথম ছবি। ছবিতে মিমির বিপরীতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com