মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সুশান্তের পর আত্মহত্যা করলেন টিকটক তারকা সিয়া কক্কর

সুশান্তের পর আত্মহত্যা করলেন টিকটক তারকা সিয়া কক্কর

নিউজ ডেস্ক: বলিউডে ঘটছে একের পর এক আত্মহত্যার ঘটনা। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সাত তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এর এক সপ্তাহ না যেতেই সুশান্ত সিং রাজপুতের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। সুশান্তের মৃত্যু শোক ভুলতে না ভুলতেই আরও এক আত্মহত্যার সংবাদ।

আত্মহত্যা করেছেন ভারতের মডেল ও জনপ্রিয় টিকটক তারকা সিয়া কক্কর। বৃহস্পতিবার (২৫ জুন) দিল্লীর বাড়িতে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার প্রধান অর্জুন সরিন। এই সংস্থার সঙ্গে কাজ করতে সিয়া।

তবে সিয়ার আত্মহত্যার কোনো কারণ জানাননি অর্জুন। তিনি ধারণা করছেন কোনো ব্যক্তিগত কারণেই এই পথ বেছে নিয়েছেন তিনি।

অর্জুন বলেন, ‘বুধবার রাতেই আমার সঙ্গে কথা বলেছে সিয়া। খুব স্বাভাবিকভাবেই কথা বলল। নতুন একটা প্রজেক্ট নিয়েও কথা হচ্ছিলো আমাদের। এই কাজ নিয়েও কোনো সমস্যা ছিলো না। আমার মনে হচ্ছে ব্যক্তিগত কোনও কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে সিয়া।’

টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই পরিচিত নাম সিয়া। টিকটকে তার ফলোয়ার সংখ্যা ১১ লক্ষ।

জানা গেল, শিগগিরই একটি মিউজিক ভিডিওতেও কাজ করার কথা ছিল সিয়ার। লকডাউনে আটকে যায কাজটি। মিথ বাদার্সের মিউজিক ভিডিওতে অংশ গ্রহণ করার আগেই বিদায় নিলেন ১৬ বছর বয়সী এই তারকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com