শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজের সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর ন্যায়ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠাই শহীদদের আত্মত্যাগের সম্মান : তারেক রহমান রমজানে নতুন সূচিতে চলবে হাইকোর্ট ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নতুন সিদ্ধান্ত ইসির তারেক রহমানকে জামায়াত আমিরের ডিবেটের আমন্ত্রণ সংঘর্ষের পর শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ, নতুন ঘোষণা মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য: মাদক বিরোধী সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় আধিপত্যের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

তিউনিশিয়ার ফুটবল মাঠে সহিংসতায় ৩৮ পুলিশ আহত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

তিউনিশিয়ায় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের সংঘর্ষ থামাতে গিয়ে অন্তত ৩৮জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।

 

বৃহস্পতিবার চরম প্রতিদ্বন্দ্বী এসপারেন্স অব তিউনিস ও ইতয়লি স্পোর্টিভ শেলের মধ্যে লীগের ম্যাচ চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এ সময় দর্শকরা পুলিশকে লক্ষ্য করে পাথর, চেয়ার, এমনকি ধাতব বস্তু ছুঁড়ে মারে। ম্যাচে তিউনিস ৩-২ গোলে জয়লাভ করলেও সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে অন্তত দুইবার খেলা বন্ধ করতে হয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এসপারেন্সের সমর্থকরাই মূলত পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে। আহতদের মধ্যে অন্তত ১৯জন পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

 

উল্লেখ্য, ফুটবলকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা তিউনিশিয়ায় নতুন নয়। প্রায়ই সেখানে বিশেষ করে শীর্ষ ক্লাবগুলোর ম্যাচকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা বেড়ে গেছে। যেটিকে ‘স্টেডিয়াম টেরোরিজম’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির ক্রীড়া মন্ত্রী মাজদুলিন চেরনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com