মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
দুটি গ্রাম দত্তক নিলেন জ্যাকলিন

দুটি গ্রাম দত্তক নিলেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ গত ১১ আগস্ট ৩৫তম জন্মদিনের কেক কেটেছেন। নিজের জীবনের বিশেষ এই দিনটিকে আরও বিশেষ করে তুলতে একটি দারুণ সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান এই সুন্দরী।

বলিউডের এই অভিনেত্রী তার জন্মদিনের দিন মহারাষ্ট্রে অবস্থিত ‘পাথরদি’ ও ‘শাকুর’ নামে দুটি গ্রাম তিন বছরের জন্য দত্তক নিয়েছেন। আগামী তিন বছর এই দুই গ্রামের দেড় হাজার মানুষের দেখাশোনা করবেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে জ্যাকলিন বলেন, “বেশ কিছুদিন ধরেই এটি আমার মাথায় ছিলো। তাছাড়া করোনাভাইরাস মহামারির কারণে এই বছরটি সকলের জন্যই কষ্টের। তবে এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা অনেকেই সৌভাগ্যবান হলেও, এমন কিছু মানুষ রয়েছেন যারা নিজেদের প্রয়োজনীয় চাহিদাগুলোও পূরণ করতে পারে না।”

এই উদ্যোগের বিবরণ দিয়ে জ্যাকুলিন আরও বলেন, “এই প্রকল্পের অংশ হিসেবে প্রায় ১৫৫০ জনকে দেখাশোনা করা হবে। তাদের জন্য সচেতনতা অধিবেশনও অনুষ্ঠিত হবে। আমরা নবজাতক শিশুর যত্ন নিতে সক্ষম এমন দেড়শ জন নারীকে তথ্য এবং সহায়তা দেওয়ার পরিকল্পনা করছি এবং সাত জন ফ্রন্টলাইন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং চাকরি দিয়ে সহায়তা করা হবে।”

“আমরা ২০টি পরিবারের স্বাস্থ্যের উপর নজর রাখার পরিকল্পনা করেছি, যাদের অপুষ্টিজনিত কাটিয়ে উঠার উপায় সরবরাহ করা হবে এবং ২০ জন নারী গর্ভবতী থেকে সন্তান প্রসবের আগে পর্যন্ত তারা স্বাস্থ্যকর তা নিশ্চিত করার জন্য সমর্থন পাবেন। এছাড়াও, ২০ শিশুকে অপুষ্টির জন্য চিকিৎসা করা হবে এবং গ্রামে ২০টি রান্নাঘর স্থাপন করা হবে।”

সবশেষ ‘মিসেস সিরিয়াল কিলার’-এ দেখা গেছে জ্যাকলিন ফার্নান্দেজকে। গত মে মাসে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com