মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বন্ধ হয়ে গেল বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স

বন্ধ হয়ে গেল বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক: করোনাকালে মাল্টিপ্লেক্স সিনেমা হলসহ দেশের সব সিনেমা হল দীর্ঘ পাঁচ মাস বন্ধ ছিল। কখন খুলবে হল ও সিনেপ্লেক্স এ নিয়ে যখন চারদিকে মিটিং-মিছিল ও অপেক্ষা ছিল। এরই মধ্যে জানা গেল বসুন্ধরা সিটি শপিং মলে আর কখনোই খুলবে না স্টার সিনেপ্লেক্স।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ জানান, বসুন্ধরা সিটি শপিংমল কর্তৃপক্ষ আমাদের নোটিশ দিয়েছে সিনেপ্লেক্স বন্ধ করার জন্য। তাদের নতুন পরিকল্পনা রয়েছে শপিংমল নিয়ে। যদি বাড়িয়ালা ভাড়াটিয়াদের নোটিশ দেন চলে যাবার জন্য তাহলে তো চলে যেতেই হবে। তবে আমাদের অন্য সবগুলো শাখাই চালু থাকবে।

২০০২ সালে বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে দেশের প্রথম ডিজিটাল এবং অত্যাধুনিক সুবিধা সংবলিত এ সিনেমা হলটি। দীর্ঘ ১৮ বছর ধরেই বসুন্ধরায় এ সিনেপ্লেক্স সাফল্যের সঙ্গে ব্যবসা করে যাচ্ছিল দেশি-বিদেশি সিনেমা প্রদর্শন করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com