শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
ভারতে জরুরি ভ্যাকসিনের অনুমোদন দেয়ার পরিকল্পনা

ভারতে জরুরি ভ্যাকসিনের অনুমোদন দেয়ার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক- জরুরি প্রয়োজনে, বিশেষ করে বয়স্ক ও কর্মস্থলে উচ্চঝুঁকি নিয়ে কাজ করছে এমন মানুষের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ভারত। দৈনিক করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড ছাড়াও আশঙ্কাজনক হারে ভাইরাসটির সংক্রমণের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে এমন পদক্ষেপ নেয়া হচ্ছে।

চলতি মাসে প্রতিদিন করোনায় সহস্রাধিক মৃত্যু হয়েছে ভারতে। এ পর্যন্ত করোনা সংক্রমিত ৪৭ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মধ্যে ৭৮ হাজার ৫৮৬ জন মারা গেছেন। ভারতের চেয়ে বেশি কোভিড-১৯ আক্রান্ত রয়েছে শুধু যুক্তরাষ্ট্রে। তবে আগস্টের মাঝামাঝি থেকে ভারতের করোনার সংক্রমণ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, ‘কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি অনুমোদন দেয়ার কথা বিবেচনা করছে ভারত। যদি এতে সংখ্যাগরিষ্ঠের মত খাকে তাহলে বিশেষ করে বয়স্ক নাগরিক এবং উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে কাজ করেন এমন ব্যক্তিদের জন্য তার শুরু হতে পারে।’

তিনি আরও বলেন, ‘জরুরি অনুমোদন দেয়ার মাধ্যমে ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের সময় আরও কমিয়ে দেয়া হতে পারে কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালের কোনো অংশই বাদ দেয়া হবে না। এ ছাড়া যখন নিশ্চিত হওয়া যাবে যে একটি ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর, শুধু তখনই তার অনুমোদন দেবে সরকার।’

কবে ভ্যাকসিন আসবে তার দিনক্ষণ ঠিক করা না হলেও ক্লিনিক্যাল ট্রায়ালের ফল অবশ্যই ২০২১ সালের প্রথম তিন মাসের মধ্যে নিশ্চিত হওয়া উচিত বলে জানান তিনি।

হর্ষবর্ধন বলেন, ‘ঝুঁকিতে থাকা মানুষদের ভ্যাকসিন সরবরাহে বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে সম্প্রতি একটি ভ্যাকসিন বিশেষজ্ঞ দল প্রতিষ্ঠা করেছে সরকার।’

রোরবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে আরও ৯৪ হাজার ৩৭২ জন কোভিড-১৯ আক্রান্ত মানুষ শনাক্ত এবং এক হাজার ১১৪ জনের মৃত্যুর খবর জানানোর পর দেশটির স্বাস্থমন্ত্রী এমন তথ্য জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com