মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

কাফনে লাশ নেই, আছে ফেন্সিডিল

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক: কাফনে মুড়িয়ে লাশ বয়ে চলেছে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স,  পিছনে ছুটেছে পুলিশের একটি দল। সন্দেহ হওয়ায় গাড়ি থামিয়ে চেক করতেই পুলিশের চোখ অবাক! কাফনে লাশ নেই , আছে ফেন্সিডিল। এক দুই বোতল নয়, দুই হাজার বোতল! পরে, ফেন্সিডিলসহ লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স  জব্দ করে পুলিশ।

তবে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের এই চক্র রোববার বিকালে ঢাকার শাহবাগে ধরা পড়েছে।

এই পাচারে যুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মাহাবুবুল হাসান (২৯), হাসানুর রহমান সবুজ (২২), মো. সোহেল মিয়া ওরফে এমিলি (২৫) ও রোমন (২৩)।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তল্লাশি করে সাদা কাফনের কাপড়ে মোড়ানো ফেন্সিডিল ভরতি বস্তা উদ্ধার করা হয়।”

তিনি বলেন, “মাদক কারবারি কৌশল হিসেবে লাশবাহী অ্যাম্বুলেন্সের ভিতরে সাদা কাপড়ে মুড়িয়ে লাশের আদলে ফেনসিডিল বহন করছিল। আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে একটি কালো রংয়ের মাইক্রোবাসে যাত্রী সেজে লাশের গাড়ির পিছনে আসছিল।”

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কুমিল্লা, যশোর, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে বিভিন্ন জায়গায় সরবরাহ করে। এই চালানটি এনেছিল কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে।

এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।

মশিউর বলেন, “তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা থেকে মাদকদ্রব্য ফেনসিডিল এনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com