বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
আবারও ‘গোল্ডেন ডাক’ মারার রেকর্ড নিজের করে নিলেন আফ্রিদি

আবারও ‘গোল্ডেন ডাক’ মারার রেকর্ড নিজের করে নিলেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক: ব্যাটসম্যানদের জন্য চরম লজ্জাজনক ব্যাপারটি হলো প্রথম বলে ‘ডাক’ মারা। ক্রিকেটীয় ভাষায় যাকে বলে ‘গোল্ডেন ডাক’। এই কর্ম করে পাকিস্তানের সাবেক তারকা শহিদ আফ্রিদি বহু আগেই ‘ডাকবাবা’ কিংবা ‘ডাক মাস্টার’ উপাধি পেয়ে গেছেন। ডাক মারার রেকর্ডে তার প্রতিদ্বন্দ্বী উইন্ডিজের ডোয়াইন ব্র্যাভো। প্রথম বলে শূন্যের রেকর্ডটা নিয়ে এই দুজনের মাঝেই বেশ রেষারেষি চলছে। অবশেষে গতকাল আবারও ‘গোল্ডেন ডাক’ মারার রেকর্ড নিজের করে নিলেন আফ্রিদি।

লঙ্কান প্রিমিয়ার লিগে ক্যান্ডি টাস্কারসের সঙ্গে গল গ্ল্যাডিয়েটরসের ম্যাচে আফ্রিদি ‘ডাক’ মারেন। দলের তখন মহাবিপদ। ১৯৬ তাড়া করতে নামা আফ্রিদির দল ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। সেকুগে প্রসন্নর বল ঠিকভাবে খেলতে না পেরে বল আকাশে তুলে দেন অধিনায়ক আফ্রিদি। এটাই ছিল তার খেলা প্রথম বল। পঞ্চম উইকেট জুটিতে কোনো অবদান না রেখেই দলকে মহাবিপদে রেখে প্যাভিলিয়নে ফিরেন আফ্রিদি। ক্যাচ নিতে ভুল হয়নি ফিল্ডারের।

আফ্রিদি এ পর্যন্ত যে টুর্নামেন্টেই খেলেছেন, প্রতিটিতেই অন্তত একটি করে ‘ডাক’ মেরেছেন। প্রথমবারের মতো শুরু হওয়া লঙ্কান লিগেও মারলেন। আপাতত ১৭টি গোল্ডেন ডাক নিয়ে শীর্ষে আছেন আফ্রিদি। ১৬ বার আউট হয়ে ব্রাভো আছেন দুই নম্বরে।  করোনা-বিরতির আগে দুজনই ১৫টি গোল্ডেন ডাক নিয়ে সমতায় ছিলেন। তবে ব্র্যাভো আইপিএলে খেলে আফ্রিদিকে ছাড়িয়ে গিয়েছিলেন। এবার আফ্রিদি আবারও ‘ডাক’ মারার রেকর্ড নিজের দখলে নিলেন! বিস্ময়কর ব্যাপার হলো, তৃতীয় স্থানে আছেন তিন তারকা। সমান ১৪ বার প্রথম বলে আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ, বাংলাদেশের সাকিব আল হাসান ও পাকিস্তানের উমর আকমল!

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com