মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রতিবন্ধী যুবকের পাশে দাঁড়ালেন মিমি

প্রতিবন্ধী যুবকের পাশে দাঁড়ালেন মিমি

ডেস্ক রিপোর্ট: এক নয়, একাধিকবার অসহায়ের পাশে দাঁড়াতে দেখা গেছে মিমি চক্রবর্তীকে। কখনও নিজের এলাকার বৃদ্ধার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কখনও লকডাউনে ভাইরাল হওয়া ‘চা কাকু’কে আর্থিক সাহায্য করেছেন। এবারও স্বভাবসিদ্ধভাবেই একজন প্রতিবন্ধী যুবকের পাশে থাকার আশ্বাস দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি। সম্প্রতি নন্দ জানা নামে ওই যুবক টুইট করে মিমির কাছে সাহায্য প্রার্থনা করেন। লেখেন, ‘দিদি আমার প্রণাম নেবেন। দিদি আমি একজন প্রতিবন্ধী। আমাকে একটু সাহায্য করুন। আপনার কাছে আমি টাকা চাইছি না। দিদি আমার পা দুটো একটু দেখুন। আমাকে দয়া করে একটু সাহায্য করুন।”

তিনি যে তার পায়ের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন, এই টুইট থেকে তেমনটাই বোঝা যায়। পোস্টটিতে মিমিকে ট্যাগও করেন নন্দ জানা। আর সেই টুইটই চোখে পড়ে মিমির। প্রত্যাশা মতোই নন্দকে সাহায্যের আশ্বাস দেন। মঙ্গলবার ওই যুবককে টুইটের জবাবে মিমি লেখেন, ”নিশ্চয় করব, তোমার নম্বরটা আমায় পাঠিয়ে দাও।” মিমির থেকে সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে নিজের মোবাইল নম্বর পাঠাতে দেরি করেননি নন্দ জানা। এরপর থেকে সোশ্য়াল মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন মিমি। তারকা সাংসদের এই মানবিক দিকটি নতুন করে দেখতে পেয়ে তাঁকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, শুধু নির্বাচনী মৌসুম মাথায় রেখে নয়, এভাবেই দুস্থ, অসহায়দের পাশে সর্বদা দাঁড়াতে অভ্যস্ত মিমি চক্রবর্তী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com