সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার দিলেন ইউএনও

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে রোগিদের সেবা দেয়ার জন্য ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’ কে অক্সিজেন সিলিন্ডার ও ৯টি পালস অক্সিমিটার দিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। সোমবার (২৬ জুলাই) বিকেলে সংগঠনের প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি’র হাতে এসব স্বাস্থ্য উপকরনগুলো তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম ও সংগঠনের সদস্যবৃন্দ প্রমুখ। এ বিষয়ে সংগঠনটির প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি জানান, করোনা মহামারীতে পালস অক্সিমিটার যন্ত্রটি আমাদের গৌরীপুরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই মানুষের সেবায় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের আন্তরিক প্রচেষ্টায় এ মহৎ কাজটি বাস্তবায়ন হয়েছে। তিনি জানান, সংগঠনের স্বেচ্ছাসেবকরা গৌরীপুর পৌর শহরে প্রতিদিন ৯টি পয়েন্টে এসব স্বাস্থ্য উপকরনের মাধ্যমে বিনামুল্যে মানুষকে সেবা দিয়ে যাবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com