শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভারতে তিন তালাক মামলা : স্বামীরা জেলে যাওয়ায় ভুগছে বেশি নারীরাই

ভারতে তিন তালাক মামলা : স্বামীরা জেলে যাওয়ায় ভুগছে বেশি নারীরাই

আন্তর্জাতিক ডেস্ক: ভারত সরকার গর্ব করে দাবি করে থাকে, তাদের তিন তালাক আইনে মুসলিম নারীরা অধিকার ফিরে পেয়েছে। আত্মমর্যাদা ফিরে পেয়েছে। যদিও বাস্তব ছবিটা সম্পূর্ণ ভিন্ন। ‘ইন্ডিয়া টু’ডে’নামে একটি মিডিয়া হাউজ তাদের পোর্টালে একটি প্রতিবেদন দিয়েছে। সেখানে তারা লিখেছে, তিন তালাক আইনের ফলে সব থেকে বেশি ভুগতে হচ্ছে নারীদেরই। নিজেদের রিপোর্টের স্বপক্ষে যুক্তি পেশ করতে গিয়ে তারা বেশ কয়েকটি মামলার কথা উল্লেখ করেছে।

রিপোর্টে বলা হয়েছে, এই আইন কার্যকরী হওয়ার পর শুধু হায়দরাবাদেই তিন তালাক সংক্রান্ত ৫০টি মামলা হয়েছে। সবকটি মামলাই গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার মধ্যেই সংঘটিত হয়েছে। মামলাগুলোতে দেখা গিয়েছে, নারীদেরই সব থেকে বেশি বিপদে পড়তে হয়েছে।

প্রতিবেদনে তিন সন্তানের জননী এক নারীর কথা তুলে ধরা হয়েছে। ওই নারী তালাক আইনে তার স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে মামলা করেছিলেন। পারিবারিক সহিংসতা, খোরপোশ, যৌতুক ও হেনস্থা, মোট চারটি মামলা লড়ছেন তিনি।

ওই নারী সংশ্লিষ্ট মিডিয়া হাউজকে জানিয়েছেন, ‘অনেক মামলা আদালতে ঝুলে রয়েছে। আমরা শুধু আদালতে চক্কর কাটছি। তিন তালাক মামলা আমাদের স্বামীদের জেলে পুরে দিয়েছে, যা আমাদের পরিস্থিতিকে খুব জটিল করে তুলেছে।’

স্বামীর বিরুদ্ধে তিন তালাকের অভিযোগে মামলা করা অন্য এক নারী জানিয়েছেন, তিনিও একই পরিস্থিতির শিকার। ওই নারীর কথায়– ‘আদালত চত্বরে ঘুরপাক খেতে খেতে রোজ হয়রান হতে হচ্ছে। অনেক দিন ধরে মামলা চলছে। আইনজীবী ও আদালতের খরচ চালাতেই জেরবার হতে হচ্ছে। স্বামী তবু জেলে খাবার পাচ্ছে। আমাদের তো অনাহারে মরতে হচ্ছে।’
সূত্র : পুবের কলম

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com