সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পণ্যদ্রব্যের চরম উর্দ্ধগতিতে শাহবাগে সাংস্কৃতিক প্রতিবাদ

পণ্যদ্রব্যের চরম উর্দ্ধগতিতে শাহবাগে সাংস্কৃতিক প্রতিবাদ

এলাহী মাসুদ ও নাজমুছ ছালেহীনঃ পণ্যদ্রব্যের চরম উর্দ্ধগতির প্রতিবাদে গণসংস্কৃতি পরিষদ আজ বিকাল ৪টায় শাহবাগে আয়োজন করে প্রতিবাদী গান, কবিতা ও পথনাটকের। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবাদী গান পরিবেশন করেন সৈয়দ তামজিদ ও তার দল– মেহেদী হাসান, আলমগীর হোসেন, রোমান সিঙ্গার, এলাহী মাসুদ ও নিলয়।

নিজেদের লেখা কবিতা ও ছড়া পাঠ করেন কবি শৈবাল আদিত্য, ফয়সাল আহমেদ, পাঠান আজহার, শেখ আকাশ প্রিন্স ও শওকত হোসেন। আবৃত্তিতে অংশ নেন আবৃত্তিশিল্পী আবুল কালাম আজাদ, আলমগীর হোসেন, তানজিদা ইসরাত ঋতু, আজিজুল ইসলাম ও নুসরাত জাহান। পণ্যমূল্য উর্দ্ধগতির নেপথ্যের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বিদ্রুপ করে কবি শওকত হোসেনের পরিকল্পনায় ব্যাঙ্গাত্মক পথনাটক ‘পদক’-এ অভিনয় করেন গণসংস্কৃতি পরিষদের নাট্যশিল্পীবৃন্দ, যার মধ্যে প্রধান চরিত্রে ছিলেন শিবলি সাদিক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com