সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঘূর্ণিঝড় মোখা : শিক্ষা বোর্ডগুলোকে জরুরি নির্দেশনা

ঘূর্ণিঝড় মোখা : শিক্ষা বোর্ডগুলোকে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার আশঙ্কায় সারা দেশের বিভিন্ন বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার সকল মালামাল নিরাপদ স্থানে সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।আজ বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক নির্দেশনায় এ সতর্কতা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা চলমান। ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় মোখা আগামী দুই-এক দিনের মধ্যে দেশের উপকূল অঞ্চলসহ সারা দেশের ওপর দিয়ে প্রবল বেগে অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বোর্ডসমূহের এসএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকায় বোর্ডসমূহকেও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্যে ট্রেজারি, থানা ও পরীক্ষা কেন্দ্রে রক্ষিত পরীক্ষা সংক্রান্ত সব গোপনীয় মালামাল নিরাপদ ও সতর্কতার সঙ্গে সংরক্ষণ করার জন্য স্ব স্ব বোর্ডের নির্দেশনা দেওয়া প্রয়োজন। এ বিষয়ে জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশেষভাবে অনুরোধও জানানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com