সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকার মতো নই : পরীমণি

আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকার মতো নই : পরীমণি

বিনোদন ডেস্ক :

বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। তাদের আর একসঙ্গে থাকা হবে না এমন ভাষ্য উভয়ের।

 

মূলত রাজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস নিয়েই তাদের মধ্যে কলহ শুরু হয়। পরে পাল্টাপাল্টি বক্তব্যে বলেন, বিচ্ছেদ সময়ের ব্যাপার মাত্র।

সম্পর্কের এই নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আজ শুক্রবার (২৩ জুন) সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। যে স্ট্যাটাসে পরী ফের তাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টিই স্পষ্ট করলেন।

 

পরীমণি লেখেন, ‘এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে…যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকার মতো নই যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়। ’

 

পরীমণির এই স্ট্যাটাসে সঙ্গে তসলিমা নাসরিনের লেখা, ‘এক অপ্রেমিকের জন্য’ কবিতার মূল ভাবের যথেষ্ট  মিল আছে। কবিতাটির কয়েকটি লাইন এমন, ‘অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এক শহরেই, অথচ দেখা হবে না। ’

 

অবশ্য পরীমণির ওই স্ট্যাটাসটি নাকি রাজকে ইঙ্গিত করেই দেওয়া- এমনই দাবি নেটিজেনদের। যদিও তার লেখায় কোথাও উঠে আসেনি রাজের নাম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com