সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানজিন তিশার ‌‌‘আত্মহত্যার চেষ্টা’!

তানজিন তিশার ‌‌‘আত্মহত্যার চেষ্টা’!

নিজস্ব প্রতিবেদন: জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা গতকাল বুধবার (১৫ নভেম্বর) রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ।

সংবাদমাধ্যম অনুযায়ী, তানজিন তিশার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, গতকাল বুধবার অভিনেত্রীর রাজারবাগের বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। জানা যায়, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তিশার। তবে কিছুদিন ধরে ঝামেলা চলছিল তাদের মধ্যে। বুধবার রাতে তিশা নিজের রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান।

সেখান থেকে ফিরেই ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। তবে ঢাকা মেডিকেল কলেজ সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে, রাতে তিশাকে গুরুতর অবস্থায় সেখানে নেওয়া হয়েছিল। আপাতত অভিনেত্রী বিপদমুক্ত। তিশার ঘনিষ্ঠরা জানিয়েছেন, ঢাকা মেডিকেল থেকে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তিশাকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। তবে এ বিষয়ে মুশফিক ফারহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার কোন সাড়া পাওয়া যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com