সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘ইরফান হয়তো আর এক মাস বাঁচবেন’!

‘ইরফান হয়তো আর এক মাস বাঁচবেন’!

ভিশন বাংলা ডেস্ক: ‘মেরে কেটে আর হাতে মাত্র এক মাসের সময় রয়েছে ইরফান খানের কাছে’, এমনই এক টুইটে শোকের ছায়া নেমে এসেছে বলিউড সিনেমহলে।

স্থানীয় চলচ্চিত্র সাংবাদিক উমের সিন্ধু সম্প্রতি তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ভালো নেই ইরফান। নায়কের পরিবার সূত্রের খবর, ক্যানসারের লাস্ট স্টেজে রয়েছেন অভিনেতা। ডাক্তার জানিয়ে দিয়েছেন, ইরফান হয়তো আর এক মাস বাঁচবেন।

কিছুদিন আগে নায়কের অসুস্থ হওয়ার খবর নিজেই জানিয়েছিলেন তিনি। পরে জানা গিয়েছিল তার জন্ডিস হয়েছে।

পরে অবশ্য সে তথ্য ভুল বলে নিজের পোস্টের মাধ্যমেই জানিয়েছিলেন ইরফান খান। বলেছিলেন বিরল রোগে আক্রান্ত তিনি। সময় হলে নিজেই জানাবেন রোগের নাম।

কিন্তু নায়কের কিছু জানানোর আগেই উমের সিন্ধু জানিয়েছেন, ক্যানসার হয়েছে ইরফানের। হয়তো আর এক মাস বাঁচবেন তিনি।

এর আগেও ইরফানের ক্যানসারের খবর জানা গিয়েছিলে। সেই সময় মুখ খুলেছিলেন ইরফানপত্মী সুতপা শিকদার।

তিনি বলেন, তার সবচেয়ে ভালো বন্ধুটি নিজের রোগের সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করছেন। এই লড়াই তাদের জিততে হবেই। তবে এই সময় যারা গুজব ছড়াচ্ছেন তারা নিজের কাজে মন দিন। লড়াই কঠিন হলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। তার বিশ্বাস, শিগগিরই জীবনের মূল স্রোতে ফিরবেন তারা।

কিন্তু উমের সিন্ধুর টুইটের পর এখনও অভিনেতার পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ফলে সময় যত এগোচ্ছে মন খারাপের কালো মেঘ ঘনিয়ে আসছে ইরফান অনুরাগীদের মধ্যে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com