মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তেলের পর্যাপ্ত মজুদ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : জ্বালানি বিভাগ সিংড়ায় তেল মজুদ করে বিপাকে ব্যবসায়ী, ইউএনও’র জরিমানা ১ লাখ টাকা নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন মহসীন হোসাইন বিদ্যুৎ মনোহরদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ধরা পড়ল মাদক ব্যবসায়ী “তদন্তে এসে ভোজ, অভিযোগে কোটি টাকার লুট: পিআইওদের দুর্নীতির চিত্রে নতুন প্রশ্ন” প্রয়াত অভিনেতা শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ করলো সন্ধানী লাইফ ‘স্বপ্ন’ সুপারশপের ডেটা হ্যাক, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
কণ্ঠশিল্পী রাকা পপি নিয়ে এলেন দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিও।

কণ্ঠশিল্পী রাকা পপি নিয়ে এলেন দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিও।

“দূর্গা মা” এবং “দেবী বিসর্জন- বলো দূর্গা মাই কি ” শিরোনামে সংগীতশিল্পী রাকা পপির দুইটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে ।

Raka Popi Official ইউটিউব চ্যানেল থেকে গান দুইটি প্রকাশ হয়েছে। এছাড়াও বিভিন্ন অন লাইন প্লাটফর্মেও রিলিজ হয়েছে। প্রথম গানের গীতিকার এবং সুরকার রামানন্দ সরকার এবং দ্বিতীয় গানের গীতিকার রামানন্দ সরকার এবং সুর করেছেন রাকা পপি । প্রথম গানের মিউজিক এরেঞ্জমেন্ট করেছেন জিকো এবং দ্বিতীয় গানটির মিউজিক করেছেন অপু আমান। ভিডিওতে কাস্টিং গায়িকা নিজেই রয়েছেন।

এম.ডি.শামীম এর কোরিগ্রাফিতে ভিডিও পরিচালনা করেছেন জীবন চন্দ্র দাস। এর আগে Raka Popi Official ইউটিউব চ্যানেলে প্রকাশিত ” রসিক কালা” গানটি দিয়েও তিনি বেশ শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন। এর পাশাপাশি ‘মানুষ চিনতে দুখের প্রয়োজন’, ‘রঙিন ভ্যালেন্টাইন,’ “গায়ে হলুদ” সহ অন্যান্য মৌলিক গানেও বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গান সংক্রান্তে তিনি বলেন, দূর্গা পূজা হিন্দু ধর্মের একটি অন্যতম ধর্মীয় উৎসব। আসুরিক শক্তি বিনাশের মাধ্যমে বিশ্ব যাতে সুখ-শান্তিতে ভরে ওঠে তিনি এ কামনা করেন। অন্য গানে দেবীর বিসর্জন এবং এর আনুষ্ঠানিকতার বিষয়টি প্রকাশ পেয়েছে।

তিনি রেডিও, টেলিভিশন এবং দেশ ও দেশের বাইরের সঙ্গীতের স্টেজ গুলোতে নিয়মিতভাবে সঙ্গীত পরিবেশন করে চলেছেন । গানচিত্র দুইটি শ্রোতাদের ভালো লাগবে বলে তিনি আশা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com