মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কেমন আছে প্রিয়া, ১৭ বছর পর জানতে চাইলেন আসিফ

কেমন আছে প্রিয়া, ১৭ বছর পর জানতে চাইলেন আসিফ

অনলাইন ডেক্স: ২০০১ সালে প্রিয়াকে হারিয়ে হন্যে হয়ে খুঁজছিলেন আসিফ। গানে গানে তাকে বলতে শোনা গিয়েছিলো, ‘ও প্রিয়া তুমি কোথায়’?

মূলত এটা ছিলো তার নিজের প্রথম একক অ্যালবামের সবচেয়ে হিট হওয়া গান।

১৭ বছর পর এসে আবারও গানে গানেই প্রিয়ার খোঁজ নিলেন আসিফ। জানতে চাইলেন কেমন আছে ১৭ বছর আগে জীবন থেকে হারিয়ে যাওয়া প্রিয়া?

‘ও প্রিয়া তুমি কেমন আছো’ শিরোনামের এই গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গানটির সুর করেছেন মোহাম্মদ মিলন এবং সংগীত পরিচালনা করেছেন এমএমপি রনি।

ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হিসেবে আছেন আসিফ নিজেই। সাথে আছেন সূচনা। খুব শিগগির মিউজিক ভিডিওটি প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত হবে।

গানের প্রসঙ্গে আসিফ বলেন, হঠাৎ করেই নতুন এই গানটির পরিকল্পনা করা হয়। গানটি যখন আমি প্রথম শুনি তখনই আমার কাছে মনে হয়েছে ভালো কিছু হতে চলেছে। আমার ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের সূত্র ধরেই এই গান করা। গানটির ব্যাপারে আমি শুধু একটা কথাই বলতে চাই তা হল নতুন এই গান ‘ও প্রিয়া তুমি কেমন আছো’ এতটাই ভালো হয়েছে যে আমার মনে হয় ১৭ বছর আগে প্রকাশিত হওয়া আমার ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটিকে এই গান অসম্মান করবে না। শ্রোতারা ঐ গানের মতো এই গানের মধ্যেও বুঁদ হয়ে যাবে।

সূত্র: চ্যানেল আই অনলাইন

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com