মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
একটি ম্যাচ দিয়ে রাব্বিকে বিচার করা উচিত নয় : মাশরাফি

একটি ম্যাচ দিয়ে রাব্বিকে বিচার করা উচিত নয় : মাশরাফি

ভিশন বাংলা ক্রীড়াঃ  জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অভিষেক ঘটে বাঁ-হাতি ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বির। তবে অভিষেক ম্যাচেই ৪ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। এর পরও দ্বিতীয় ওয়ানডেতে রাব্বিকে দলে রাখতে চান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ম্যাচের আগে রাব্বিকে নিয়ে মাশরাফি গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, অবশ্যই আরেকটি সুযোগ রাব্বির পাওয়া উচিত। একটি ম্যাচ দিয়ে কাউকে বিচার করা কঠিন। বলতে পারেন, তাকে প্রথম ম্যাচে কেন নেওয়া হলো? তাহলে বলতে পারেন এটা ভুল। কিন্তু নেওয়ার পর অবশ্যই তাকে আরও সুযোগ দেওয়া উচিত। কারণ একটি ম্যাচ দিয়ে তাকে বিচার করা উচিত নয়। আর যে বলে সে আউট হয়েছে সেটাতেও দোষ দেয়ার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘আমি যদি রাব্বির জায়গায় থাকতাম তাহলে প্রত্যাশা করতাম যে আমি সামনের ম্যাচে খেলব। বাকিটা তো নির্বাচক, টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। আমি রাব্বি হিসেবে বলছি, আমার কাছ থেকে অবশ্যই মনে হয় যে তার আরেকটা সুযোগ প্রাপ্য।’

তবে রাব্বিকে দলে নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নেবে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক।

এ বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচকরা আছেন, টিম ম্যানেজম্যান্ট আছে। একা দায়িত্ব নিয়ে আর খেলানোর সিদ্ধান্ত  নেওয়া যায় না। আমরা নিকট অতীতে সব খেলোয়াড়কে ব্যাকআপ করেছি। যতটুকু সম্ভব চেষ্টা করেছি। যেহেতু ব্যাকআপ করেছি, এখনও করছি তাই তাকে পূর্ণ সমর্থন দিতেই হবে। যতদূর সম্ভব তাকে সহযোগিতা করা হবে।’

আজ বুধবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com