মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিয়াম-অবন্তীর বিয়ে সম্পন্ন

সিয়াম-অবন্তীর বিয়ে সম্পন্ন

 

বিনোদন ডেস্কঃ ঢালিউডের জনপ্রিয় মুখ ও নতুন প্রজন্মের নায়ক সিয়াম-অবন্তীর বিয়ে সম্পন্ন হল। বিজয় দিবসেই একসঙ্গে গাঁটছড়া বাঁধলেন আলোচিত এই জুটি। আজ বিয়ে হলেও আগামী বছর হবে বিবাহত্তোর সংবর্ধনা।

গতকাল রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি পার্টি সেন্টারে বসেছে সিয়াম ও অবন্তীর বিয়ের আসর। সেখানে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন পাত্র-পাত্রীর পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। এরইমধ্যে প্রকাশ্যে এলো বর বেশে সিয়ামের একাধিক ছবি।

দীর্ঘ ৮ বছর ধরে প্রেম করছেন সিয়াম। তবে কার সাথে প্রেম সে বিষয়ে গণমাধ্যমে কখনোই মুখ খুলেননি তিনি। শুধু জানিয়েছিলেন, যার সাথে প্রেম করছেন তিনি মিডিয়ার কেউ না।

এদিকে নতুন বছরে সিয়াম আহমেদ অভিনীত তৃতীয় ছবি ‘ফাগুন হাওয়ায়’ মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ফেব্রুয়ারির ৮ তারিখে। বায়ান্নর ভাষা আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধার ভূমিকায় অভিনয় করছেন সিয়াম। ছবিতে তার নায়িকা হিসেবে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com