সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমি ধোয়া তুলসি পাতা: ফারিয়া শাহরিন

আমি ধোয়া তুলসি পাতা: ফারিয়া শাহরিন

মিডিয়াতে কাজ করলে নাকি ‘স্যাক্রিফাইস’ করতে হয়- এমন মন্তব্য করে গত কয়েকদিন ধরে মিডিয়া পাড়ায় আলোচনার শীর্ষে রয়েছেন ফারিয়া শাহরিন। তার এই মন্তব্য নিয়ে মিডিয়ার অনেকেই বিভিন্ন মন্তব্য ও পাল্টা মন্তব্য ছুড়ছেন।

এদের মধ্যে জনৈক লাক্স সুন্দরী সরাসরি নাম উচ্চারণ না করে বলেন, ”আপনি দুধে ধোয়া তুলসি পাতা না।” এবার ফারিয়া সেই মন্তব্যের জবাব দিলেন ফেসবুক লাইভে। তবে এখানেও তিনি কারও নাম উল্লেখ করেননি।

ফারিয়া বলেন, ”আমার নিউজটা একটি জাতীয় দৈনিকের অনলাইনে প্রকাশ হওয়ার পর সাধারণ জনগণের কাছ থেকে একটা মিক্সড রি-অ্যাকশন পেয়েছি। এর মধ্যে ভালো রি-অ্যাকশন অনেক, খারাপও আছে। এর মধ্যে আমাকে নিয়ে লাক্সের আরেকজন কিছু স্টেটমেন্ট দিয়েছেন, কি নোংরা তার ভাষা। বিয়ে করেছেন, অনেকদিন মিডিয়া থেকে দূরে, মনোযোগ আকর্ষণ বা অন্য কোনো কিছুর জন্য… আই হ্যাভ নো আইডিয়া। একটা সময় আমার বন্ধু ছিল। এখন কি কারণে সে এই স্টেটমেন্টটা দিয়েছে, তা জানি না। কিন্তু তার ভাষাটা সম্পর্কে বলি,… একটা উদাহরণ দেই, বলতেও ঘৃণা লাগছে, সেটা হলো ‘আপনি কি… … আব্দুল্লাহ হয়েছেন’।”

ফেসবুক লাইভে ফারিয়া শাহরিন আরও বলেন, ”তিনি আবার বলেছেন, আমি নখের সমান যোগ্য না। সুবর্ণা মুস্তাফা ম্যাম, বিপাশা হায়াত ম্যাম, শমী কায়সার ম্যাম- আমি আসলেই নখ কেন তারা যে নখটা কেটে বাস্কেটে ফেলে দেন আমি তারও যোগ্য না। আমি কখনোই বলেনি, মিডিয়ার সবাই খরাপ। অবশ্যই মিডিয়াতে ভালো মানুষ আছে।”

ফারিয়া বলেন, ”তিনি(জনৈক লাক্স সুন্দরী) আমাকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা কেউই ধোয়া তুলসি পাতা না। এটা আমি একদম মানতে পারলাম না। আপনি ধোয়া তুলসি পাতা না, আপনি জানেন; মিডিয়ার বহু মানুষ জানে; এমনকি মিডিয়ার বাইরের মানুষও জানে যে, আপনি ধোয়া তুলসি পাতা না। কিন্তু ফারিয়াকে যদি ওই গণ্ডিতে মাপেন, তাহলে আমি আত্মবিশ্বাসের সাথে মিডিয়াতে স্টেটমেন্ট দিতে পারব, আমি ধোয়া তুলসি পাতা।”

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com