মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাবিনা ইয়াসমিন আজীবন সম্মাননা পেলেন কলকাতায়

সাবিনা ইয়াসমিন আজীবন সম্মাননা পেলেন কলকাতায়

বিনোদন ডেস্কঃ সংগীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশর কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও আধুনিক বাংলা গানের অন্যতম জনপ্রিয় শিল্পী আরতি মুখার্জিকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে ‘বাংলা উৎসব’ এই সম্মান প্রদান করা হয়।সাবিনা ইয়াসমিন বলেন, ‘যে কোনো প্রাপ্তি খুব আনন্দের। আমি এই আনন্দটা দুই বাংলার মানুষের মধ্যে ভাগ করে নিতে চাই। আমরা বাংলা গান করি, এখানেও বাংলা গান হয়। ভবিষ্যতে যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তবে দুই বাংলার শিল্পীরা ও জনগণ আরো কাছাকাছি আসবে।’

আরতি মুখার্জী বলেন, ‘এটা সত্যিই এক অসাধারণ ব্যাপার। তবে সবচেয়ে ভালো লাগে যে, আমার যারা নিজের লোক তারা আমাকে ভালোবেসে এই পুরস্কার দিয়েছে, এর থেকে বড় আনন্দের কিছু নেই। অনেক জায়গায় আমি পুরস্কার পেয়েছি কিন্তু এটা আমার কাছে একটা বিশেষ উপহার। আমি খুবই আনন্দিত এবং গর্বিত।’দর্শক ও উদ্যোক্তাদের অনুরোধে পুরস্কার গ্রহণের পর এই দুই শিল্পী মঞ্চে নিজেদের পছন্দের গানের প্রথম কয়েক লাইন গেয়ে শোনান।এদিকে আজ থেকেই নজরুল মঞ্চে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলা উৎসব। উৎসবের সূচনা করেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।এ সময় সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের, বন্ধন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চন্দ্রশেখর ঘোষ, নাথিং বিয়ন্ড সিনেমার ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা অরিন্দম শীল, বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ শুভদীপ ঘোষ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com