মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফের বিয়ের পিঁড়িতে বসছেন সালমা

ফের বিয়ের পিঁড়িতে বসছেন সালমা

বিনোদন ডেস্কঃ ফের বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। গতকাল মঙ্গলবার ছিল তার জন্মদিন। এ দিনই সংবাদমাধ্যমকে ফের বিয়ের কথা জানান তিনি।শিবলীর সঙ্গে সালমার ডিভোর্স হয়েছে প্রায় তিন বছর। কিন্তু এতদিন পর কেন এ সিদ্ধান্ত? জবাবে তিনি বলেন, পরিবারের সবাই চায়, আমি নতুন জীবন শুরু করি। নিজেও খুব একাকীত্ব বোধ করছি। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, পড়াশোনার জন্য এ বছরেই দেশের বাইরে যাব। এর আগেই বিয়ের কাজটি সেরে ফেলতে চাই। বাসার লোকজনও সে অনুযায়ী এগোচ্ছে। খুব শিগগিরই বিয়ের খবর জানানো হবে।এদিকে সালমার সঙ্গে বিচ্ছেদের কিছু দিন পরই নতুন জীবন শুরু করেছেন শিবলী সাদিক। তবে সালমা ও শিবলীর মেয়ে স্নেহা শিবলীর সঙ্গেই থাকে।
২০১১ সালে পারিবারিকভাবে বিয়ে হয় শিবলী সাদিক ও সালমার। পারিবারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com