শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দুপুরে মুখোমুখি কুমিল্লা-রাজশাহী

দুপুরে মুখোমুখি কুমিল্লা-রাজশাহী

ক্রীড়া ডেস্কঃ বিপিএলে একদিন বিরতির পর ঢাকায় শুরু হচ্ছে ফিরতি পর্বের খেলা। আজ সোমবার মিরপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। খেলাটি শুরু হবে দুপুর দেড়টায়। দলের নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ ইনজুরির কারণে ছিটকে পড়লেও এক ঝাঁক মেধাবী আর অভিজ্ঞ তারকা নিয়ে চূড়ান্ত সাফল্যের ব্যাপারে আশাবাদী কুমিল্লা। নিজেদের সামর্থের প্রমাণ দিয়েছে আফ্রিদি-তামিমরা। ৬ খেলায় ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়।

এদিকে আগের ৬ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলে রাজশাহীর অবস্থান ৫ম। শেষ চারে জায়গা করে নিতে কুমিল্লার বিপক্ষে জয় ভিন্ন কিছু ভাবছে না রাজশাহীর দলপতি মিরাজ। কুমিল্লার মতো এককভাবে ম্যাচজয়ী তারকা না থাকলেও দলগত নৈপুণ্যে সাফল্য তুলে নেওয়ার ছক আঁকছে দলটি।অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় চিটাগং ভাইকিংস মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটসের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com