সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
আগৈলঝাড়ায় এলজিইডির রাস্তার ঢাল কেটে নিজের জায়গা ভরাট করছে একব্যক্তি

আগৈলঝাড়ায় এলজিইডির রাস্তার ঢাল কেটে নিজের জায়গা ভরাট করছে একব্যক্তি

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সরকারী এলজিইডির রাস্তার ঢাল কেটে নিজের জায়গা ভরাট করছে এক ব্যক্তি। উপজেলা এলজিইডি বিভাগকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার প্রথম পর্যায় টিএন্ডটি হতে যবসেন-রাজিহার-বাশাইল হয়ে ভালুকশী সরকারী এলজিইডির রাস্তাটি নির্মান করা হয়েছিল। যা উত্তর অঞ্চলের হাজার হাজার লোকজনের চলাচলের এক মাত্র রাস্তা ছিল। ওই রাস্তার বড় বাশাইল ওয়াপদা সড়কের সংযোগ স্থলের খালের পূর্ব পারে বড় বাশাইল গ্রামের ফাজেল মোল্লার কাছ থেকে ১০শতাংশ জায়গা ক্রয় করে উপজেলার রাংতা গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার। তার জায়গায় বাড়ি করার জন্য ওয়াপদার (এ্যাকোয়ার) করা জায়গা ও সরকারী এলজিইডি রাস্তার ঢাল ভেকু দিয়ে গভীর করে মাটি কেটে ভরাট করে। রাস্তার ঢাল গভীর করে মাটি কাটার কারনে যে কোন সময় রাস্তা ভেঙ্গে পরতে পারে বলে স্থাণীয়রা জানান। মাটি কাটতে অনেকে মৌখিক ভাবে নিষেধ করলেও তাদের কথা না শুনে তাদের গালমন্দ করা হয়। এ ব্যাপারে রুবেল হাওলাদার সাংবাদিকদের বলেন, কাটা স্থান ওয়াপদার খাল কাটার সময় ওই জায়গা বালু দিয়ে ভরাট করে দেয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, আমি বরিশালে একটি ট্রেনিং এসেছি। অফিসে এসে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com