সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
মাধবপুরে দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেফতার

মাধবপুরে দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের নিকট মাঠে বসে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হল চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের জানু মিয়ার ছেলে হায়দর ওরফে আইদুর ডাকাত (৩২) ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২২)। মাধবপুর থানার পরিদর্শক তদন্ত মোঃ কামরুজ্জামান জানান, রাত আড়াইটার দিকে উল্লেখিত স্থানে ১৮/২০জনের একটি সশস্ত্র ডাকাতদল সমাবেত হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই আজিজুর রহমান নাইম, কামরুল ইসলাম সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে দুই ডাকাতকে গ্রেফতার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি ছোড়া ও একটি গাছ কাটার করাত জব্দ করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত ডাকাতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com