ঢাকা    সোমবার, ০৪ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

এবার পিএসএল সম্প্রচার বন্ধ করল ভারত

এবার পিএসএল সম্প্রচার বন্ধ করল ভারত
ক্রীড়া ডেস্কঃ গেল বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় জওয়ানদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারত। গেল বৃহস্পতিবার থেকে দুবাইয়ে শুরু হয় পিএসএলের চতুর্থ আসর। সম্প্রচার বন্ধ করার পাশাপাশি ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ পিএসএলের সকল তথ্যও মুছে ফেলেছে। সেই সাথে ভারতীয় সকল ওয়েবসাইটও পিএসএলের সংবাদ প্রচার বন্ধ করে দিয়েছে। এবার ভারতে পিএসএল সম্প্রচারের দায়িত্ব ছিলো ডি’স্পোর্টসের। তবে জানা গেছে, ডি’স্পোর্টস নিজে থেকেই এই টি-২০ লিগ দেখানো থেকে সরে দাঁড়িয়েছে। শনিবার রাত থেকে পিএসএলের খেলা সম্প্রচার বন্ধ আছে ভারতে। পিএসএল সম্প্রচার বন্ধ করে আফগান প্রিমিয়ার লিগ সম্প্রচার শুরু করে ভারতের বিভিন্ন চ্যানেল। কিছুক্ষণ বাদেই পিএসএল বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ডিস্পোর্টস। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি ঢেকে ফেলেছে ভারতের মর্যাদাপূর্ণ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (সিসিআই)। এছাড়া দেশের বিভিন্ন স্থানে থাকা পাকিস্তানের বিভিন্ন খেলোয়াড়দের ছবিও নামিয়ে ফেলেছে ভারত। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পরই পাকিস্তানের ঘাঁটি গাড়া সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ ঘটনায় দায় স্বীকার করে। এরপরই ভারতীয় গোয়েন্দা সংস্থা জানায়, ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পরেই পাকিস্তানের এই জঙ্গি সংগঠনের উৎপত্তি হয়।

ভিশন বাংলা ২৪

সোমবার, ০৪ মে ২০২৬

এবার পিএসএল সম্প্রচার বন্ধ করল ভারত

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০১৯

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত