ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

মাত্র এক উইকেট দূরে মুস্তাফিজ

মাত্র এক উইকেট দূরে মুস্তাফিজ
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুত ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়তে আর মাত্র এক উইকেট প্রয়োজন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের।   শ্রীলংকার বিপক্ষে বৃহস্পতিবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে একটি উইকেট শিকার করলেই বাংলাদেশের হয়ে দ্রুত ৫০ উইকেট শিকারের মালিক হবেন ফিজ।   ওয়ানডেতে দেশের দ্রুততম ৫০ উইকেট শিকারের মালিক হলেও, বিশ্বের মধ্যে সপ্তম বোলার হবেন মুস্তাফিজুর। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ হবে তার ২৬তম ম্যাচ।   মাত্র ১৯ ম্যাচে ৫০ উইকেট শিকার করে এই তালিকায় সবার উপরে রয়েছেন শ্রীলংকার অজন্থা মেন্ডিস। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছেন ভারতের অজিত আগারকার ও নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনাঘান। ২৩ ম্যাচে ওয়ানডেতে দ্রুত ৫০ উইকেট শিকার করেন তারা।   দ্বিতীয় স্থানের মতো তৃতীয় স্থানেও যৌথভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেনিস লিলি ও পাকিস্তানের হাসান আলী। ২৪ ম্যাচে উইকেটের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিলি ও হাসান।   চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরি রয়েছেন। তিনি ২৫ ম্যাচ খেলে ৫০ উইকেট শিকার করেন। সূত্র: ইএসপিএন

ভিশন বাংলা ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মাত্র এক উইকেট দূরে মুস্তাফিজ

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০১৮

featured Image
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুত ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়তে আর মাত্র এক উইকেট প্রয়োজন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের।   শ্রীলংকার বিপক্ষে বৃহস্পতিবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে একটি উইকেট শিকার করলেই বাংলাদেশের হয়ে দ্রুত ৫০ উইকেট শিকারের মালিক হবেন ফিজ।   ওয়ানডেতে দেশের দ্রুততম ৫০ উইকেট শিকারের মালিক হলেও, বিশ্বের মধ্যে সপ্তম বোলার হবেন মুস্তাফিজুর। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ হবে তার ২৬তম ম্যাচ।   মাত্র ১৯ ম্যাচে ৫০ উইকেট শিকার করে এই তালিকায় সবার উপরে রয়েছেন শ্রীলংকার অজন্থা মেন্ডিস। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছেন ভারতের অজিত আগারকার ও নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনাঘান। ২৩ ম্যাচে ওয়ানডেতে দ্রুত ৫০ উইকেট শিকার করেন তারা।   দ্বিতীয় স্থানের মতো তৃতীয় স্থানেও যৌথভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেনিস লিলি ও পাকিস্তানের হাসান আলী। ২৪ ম্যাচে উইকেটের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিলি ও হাসান।   চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরি রয়েছেন। তিনি ২৫ ম্যাচ খেলে ৫০ উইকেট শিকার করেন। সূত্র: ইএসপিএন

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত