মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গরমে অতিষ্ঠ হয়ে লুঙ্গি পরেই ক্যাম্পাসে রাবি শিক্ষার্থীরা

গরমে অতিষ্ঠ হয়ে লুঙ্গি পরেই ক্যাম্পাসে রাবি শিক্ষার্থীরা

রাজশাহী প্রতিনিধি: তীব্র রোদ, চারদিকে বাতাসের বালাই নেই,বৃষ্টির আশংকা ও শূন্য। অসহনীয় গরম  অস্বস্তির শেষ সীমানায় শিক্ষার্থীরাসহ সকল মানুষ। স্বস্তি মিলছেনা কোথাও। ট্যাপের পানি তাপে স্পর্শ করার মত নয়। সকাল থেকে রাত গরমের কমতি নেই। ক্লাস করতে এসে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষার্থীদের।বাধ্য হয়ে প্যান্টের উপর লুঙ্গি পরে রাস্তায় নেমেছে রাজশাহী বিশ^বিদ্যালয় শিক্ষার্থীরা। এ যেন গরমের বিরুদ্ধে আন্দোলন! আজ সোমবার দুপুরে বিশ^বিদ্যালয় টুকিটাকি চত্বর থেকে লুঙ্গি পরে শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। এসময় শিক্ষার্থীরা গরমের সঙ্গী, আমাদের লুঙ্গি ইত্যাদি শ্লোগান দিতে থাকে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী উমর ফারুক বলেন, গরমের জ¦ালায় কোথাও টিকতে পারছিনা। হলের ট্যাপের পানি তো হাতই দেয়া যাচ্ছে না। গোসল করেও স্বস্তি পাচ্ছি না। ক্লাসে ও রুমে কোথাও শান্তি নেই। সবমিলিয়ে দূর্ভোগের মধ্যে দিয়ে দিন যাচ্ছে।ইংরেজী বিভাগের এক শিক্ষার্থী বলেন, গরমে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি, বাতাসটাও  যেন তাপে পরিণত হয়েছে, রাতে মশা সাথে গরমের মারাত্বক মিলে টিকতেই পারতেছিনা। তাই লুঙ্গি পড়েই ক্যাম্পাসে এসেছি।

বাংলা বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম  বলেন, রাজশাহীতে যা গরম শুরু হয়েছে তাকে থাকাই কষ্টকর ,এভাবে গরম চলতে থাকলে বাসায়  চলে যেতে হবে নয়ত অসুস্থ হয়ে পড়ব।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রী সেলসিয়াস। যা ছিল সারা দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার সকালে ছিল ৪০ ডিগ্রী। যা আগের দিন থেকে তাপ বেশি ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com