সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
যৌন হেনস্থা থেকে রক্ষা পেতে সতর্কতামূলক ব্রেসলেট

যৌন হেনস্থা থেকে রক্ষা পেতে সতর্কতামূলক ব্রেসলেট

ডেস্ক নিউজ: নারীদেরকে যৌন হেনস্থা থেকে রক্ষা করতে পারে এমন সতর্কতামূলক একটি উন্নত প্রযুক্তিসম্পন্ন ব্রেসলেট তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের এক তরুণী। এই ব্রেসলেট পরিধানকারীরা যদি কোনো ধরনের হুমকি অনুভব করেন তাহলে ব্রেসলেটটি ট্যাপ করলেই একটি সতর্ক বার্তা পৌঁছে যাবে তার ঘনিষ্ঠদের কাছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বার্মিংহামের আলবামা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিয়েট্রিজ কারভালহো ব্রেসলেটটি আবিষ্কার করেছেন, যা একটি অ্যাপের দ্বারা পরিচালনা করা হয়।

এর ব্যবহারকারীসহ অ্যাপটি তার পরিবার-বন্ধুরা তাদের স্মার্টফোনে ইনস্টল করে নিতে পারবেন। ব্রেসলেটটি দুবার ট্যাপ দিলেই তা আলোকিত হবে এবং ব্যবহারকারীর বন্ধুদের কাছে অ্যাপের মাধ্যমে দ্বিতীয় সতর্কবার্তা পৌঁছে দিবে।

বিয়েট্রিজ জানান, স্কুলে কিশোর বয়সে যৌন হেনস্থার শিকার হওয়ার পর তার এই ব্রেসলেট বানানোর কথা মাথায় আসে। অন্যান্য মেয়েরাও এটি ব্যবহারের মাধ্যমে যৌন হেনস্থা থেকে রক্ষা পাবেন বলে তিনি বিশ্বাস করেন।

এই তরুণী বলেন, এই ব্রেসলেটটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা মেয়েদের সঙ্গে বাজে কাজ করতে চান তাদেরকে এটি প্রতিহত করবে এবং উচিত শিক্ষা পেয়ে তারা আর এমন কাজ করবে না। এভাবেই পরিস্থিতি বদলে যাবে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের গবেষণা অনুযায়ী, অধিকাংশ যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয় না, কেননা বেশিরভাগ নির্যাতিতাকে বিশ্বাস করা হয় না কিংবা তার অভিযোগকে গুরুত্ব দেওয়া হয় না।

সেখানে আরও বলা হয়েছে, মিথ্যা ধর্ষণের অভিযোগের সংখ্যা অন্য অপরাধের জন্য মিথ্যা রিপোর্টের চেয়ে তিন শতাংশ কম।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইংল্যান্ড ও ওয়ালেসে প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন ১৬ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com